নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করলে বিসিবি নানা নাটকীয়তার পর দলে ডাক পেল এই টাইগার ওপেনার!

সবশেষ ১০টি ওয়ানডেতে তার রান সংখ্যা ৫০৫। যা তামিম ইকবালের পর বাংলাদেশি টপ অর্ডার ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। কিন্তু তারপরও নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি ইমরুল কায়েসকে।

দুর্দান্ত ধারাবাহিক থাকার পরও বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ সফরের স্কোয়াডে কেন নেই ইমরুল কায়েস, এ নিয়ে অনেকেই আঙুল তুলেন বিসিবির দিকে। স্বয়ং টাইগার ওপেনার নিজেও জানেন না কেন তিনি নেই দলে। তাই জানতেও চেয়েছিলেন বিসিবির কাছে। এমনকি ইঙ্গিত দেন, যেদিন বাংলাদেশ টিমে খেলার আর কোন আশা থাকবেনা সেদিনই খেলা ছেড়ে দেওয়ার।

ইমরুলে এমন হুঁশিয়ারি বাক্য উচ্চারণের পরই বিসিবি থেকে ঘোষণা আসে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেলে সাড়ে চারটায় বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেন।সে হিসাবে ১৬ সদস্যের স্কোয়াড দাঁড়াল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, তাসকিন আহমেদ, নাঈম হাসান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস।

উল্লেখ্য, দীর্ঘ ১০ বছর ধরে বাংলাদেশ ক্রিকেট দলে খেলছেন ইমরুল কায়েস। ৩৭টি টেস্টে ২৫.৩৭ গড়ে৩৬৮১ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে তার রয়েছে ৩টি শতক এবং ৪টি অর্ধশতক। অপরদিকে ৭৮টি ওয়ানডেতে ৩২.০২ গড়ে ২৪৩৪ রান করেছেন এই ওপেনার।