নিউইয়র্কের রাস্তায় বিগ বি-রণবীরের সেলফি

অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং নিয়ে নিউইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন অমিতাভ বচ্চন ও রণবীর কাপুর। এই প্রথম বলিউড মেগাস্টারের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন রণবীর।

‘ব্রহ্মাস্ত্র’তে একসঙ্গে কাজ করতে গিয়ে দারুণ সম্পর্ক গড়ে উঠেছে অমিতাভ-রণবীরের। তাই শুটিং থেকে যখনই বিরতি পান দু’জনে মিলে বেড়িয়ে পড়েন নিউইয়র্ক সিটি ঘুরতে।

রোববার (২২ জুলাই) ভোরে টুইটারে রণবীরের সঙ্গে তোলা দুটি স্থিরচিত্র শেয়ার করেছেন অমিতাভ। এর ক্যাপশনে বিগ বি লিখেছেন, ‘নিউইয়র্কের পথে হাঁটাহাটি।’

‘ব্রহ্মাস্ত্র’তে অমিতাভ-রণবীরের পাশাপাশি আরও রয়েছেন আক্কিনেনি নাগার্জুনা, আলিয়া ভাট ও মৌনি রয়।