নায়কের চেয়েও বেশি টাকা আয় করেন এই কমেডিয়ান ! জানেন কত… ?


আজকাল সিনেমা দেখবার জন্য হিন্দি সিনেমার চ্যালেন গুলো চালালেই হিন্দি মুভির থেকে বেশি দক্ষিণ ভারতীয় ছবি লক্ষ্য করা যায় । সেই সমস্ত ছবি যাদের দেখতে ভালো লাগে , এই মানুষটি তাঁদের কাছে অপরিচিত নন ।

ইনি ব্রহ্মানন্দম কেন্নেগান্তি , জন্ম ১ লা ফেব্রুয়ারী অন্ধ্রপ্রদেশে, বর্তমানে ভারতের নবগঠিত রাজ্য তেলেঙ্গানার হায়দ্রাবাদের বাসিন্দা , বয়স ৬০ হলেও এখন ‘কমেডি কিংগ’ ব্যাটমটা এখন বয়ে বেরাচ্ছেন । বর্তমানে এমন তেলুগু ছবি নেই, যেখানে ব্রহ্মানন্দম অভিনয় করেননি। দক্ষিণী ছবির দর্শকদের মধ্যে তার জনপ্রিয়তা সিনেমার হিরোদের থেকে কম নয় ।

সেজন্য পরিচালক-প্রযোজকরাও তাঁকে বাদ রেখে সিনেমা করতে চান না , কোন পরিচালক নতুন সিনেমা করার কথা ভাবলে তার কাছে আগে ফোন যায় । শৈশবকাল ও যৌবনকালটা অনেক দ্রারিদ্রতার মধ্যে কাটলেও বর্তমানে ব্রহ্মানন্দম তেলুগু ছবির সবচেয়ে বেশি উপার্জনকারী অভিনেতাদের মধ্যে একজন। পরিবারের আর্থিক অবস্থা একদমই ভালো ছিল না। এই কারনেই ব্রহ্মানন্দম-পরিবারে তিনিই এক মাত্র সন্তান , তিনি বহুকষ্টে স্নাতকোত্তর স্তর পর্যন্ত পড়াশোনা করতে পেরেছিলেন।

কলেজ জীবনেই বন্ধুদের নজর কেড়েছিলেন ব্রহ্মানন্দম। সেই সময়ে বন্ধুদের গলার স্বরের সাথে সিনেমার নায়কদের গলার স্বর নিখুঁত ভাবে নকল করতে পারতেন তিনি। সেই কলেজে বেশ জনপ্রিয়তাও অর্জন করতে দেরি হয়নি । অভিনয়ে আসার পরিকল্পনা তখনও ছিল না তাঁর ,বরং পরিবারের আর্থিক অবস্থার কথা ভেবে পড়াশোনার শেষে অধ্যাপনার চাকরিতে ঢুকে যান।

কিন্তু তাঁর কপালের ভাগ্যে অন্য কিছু লেখা ছিল । ব্রহ্মানন্দমের বয়স যখন বছর তিরিশ ছুই ছুই , তখনই তেলুগু ছবির এক পরিচালকের নজরে পড়ে যান তিনি , সেই পরিচালকের নজরবন্দি হবার ফলে অভিনয় জগতে পা রাখা । তাঁর কমেডিয়ান অভিনয় প্রথম থেকেই প্রশংসা কুড়িয়েছিল দর্শকদের। সেজন্যে তাঁর উপরে নজর পড়েছিল অন্যান্য পরিচালক প্রযোজকদেরও। সেই সুবাদেই পরিচালক সুব্রহ্মণ্য শাস্ত্রী তাঁর ছবি ‘চন্তাব্বাই’-এর জন্য নির্বাচন করেন ব্রহ্মানন্দমকে। সেই ছবি বিপুল জনপ্রিয়তা পায়। কমেডি রোলে ব্রহ্মানন্দমের অভিনয় সকলের মন জয় করে নেয়। তার পর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি ।

প্রায় তিন দশক ব্যাপী নিজের অভিনয় জীবনে অজস্র মানুষের ভালবাসার পাশাপাশি বহু পুরস্কারও পেয়েছেন ব্রহ্মানন্দম। পদ্মশ্রী সম্মান সম্মানিত হয়েছেন তিনি , সেই সঙ্গে পাঁচ বার শ্রেষ্ঠ কমেডিয়ান অভিনেতা খেতাব ছিনিয়ে নিয়েছেন নন্দী পুরস্কার। ব্রহ্মানন্দম‌ের শুধু উইকিপেডিয়া নয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস- নাম রয়েছে তার । তেলুগু ভাষায় ৭৫৫ টি ছবিতে অভিনয়ের সুবাদে একটি ভাষায় সর্বাধিক সিনেমায় কাজ করার রেকর্ড গড়েছেন ব্রহ্মানন্দম। তাঁর জনপ্রিয়তা এতটাই এখন এত বেশি যে বর্তমানে বহু তামিল ছবিতে অভিনয়ের জন্যও ডাক পান তিনি। সাধ্যমতো সেই সমস্ত আহ্বানে তিনি সাড়াও দেন।

৬০ বছর বয়সি এই অভিনেতার অভিনীত ছবির সংখ্যা বর্তমানে হাজার ছারিয়েছে। শোনা যায়, ফিল্ম প্রতি প্রায় ১ কোটি টাকার মতো পারিশ্রমিক নেন ব্রহ্মানন্দম। প্রতি বছর গড়ে তাঁর অভিনীত প্রায় ১৮-১৯টি ফিল্ম রিলিজ করে। সব মিলিয়ে তাঁর বার্ষিক রোজগার যা দাঁড়ায়, তাতে দিন প্রতি গড়ে প্রায় ৫ লক্ষ টাকার মতো রোজগার করেন এই কমেডিয়ান। যা দক্ষিণী ফিল্মের যে কোনও নায়কের রোজগারের চেয়ে বেশি।