নাসিরের বিয়েই কাল হলো ক্রিকেটার শুভ’র !

নাসির হোসেনের বিয়েকে কেন্দ্র করে ঘটছে একের পর এক ঘটনা। কিন্ত এবার যুক্ত হলো একটি বেদনাদায়ক ঘটনার। যার সূত্রপাত হয়েছিল নাসির হোসেনের বিয়ের দিন অর্থাৎ গত ১৪ ফেব্রুয়ারি নাসিরের বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে বসুন্ধরা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হন তরুণ ক্রিকেটার শুভ।

প্রথমে শুভকে ঢাকার একটি বেসরকারি হসপিটালে পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নিউরোসায়েন্সে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার (১৬ মার্চ) শুভ না ফেরার দেশে পাড়ি জমান।

মঙ্গলবার বাদ আসর রংপুরে জুম্মাপাড়া করিমীয়া নুরুল উলুম মাদরাসা প্রাঙ্গণে শুভ’র জানাজা শেষে স্থানীয় মুন্সিপাড়া কবরস্থানে সমাধিত করা হয়। উল্লেখ্য, শাহরিয়ার কবির শুভ রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকাবাসী আসলাম আলীর ছেলে।

শুভ ছিলেন তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট। পড়াশোনা করতেন বিকেএসপিতে এবং খেলেছেন বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ ক্রিকেট দলে। শুভর মৃ’ত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটাঙ্গণে।