নাটকীয়তা! জয়ের জন্য শেষ ১২ বলে প্রয়োজন…

ওপেনার চন্দরপল মেহরাজকে এলবিডব্লিউ করে শুরুতেই আঘাত হেনেছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫ রানে ১ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেখান থেকে দলকে টেনে তুলেন ড্যারেন ব্রাভো আর শাই হোপ। দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটিতে বাংলাদেশকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন তারা।

চোখ রাঙানো জুটিটি ভেঙেছেন রুবেল হোসেন। বাঁহাতি ড্যারেন ব্রাভোকে বোকা বানিয়ে পেছন দিকে পড়া ডেলিভারিতে লেগস্ট্যাম্প উড়িয়ে দিয়েছেন এই পেসার।

এরপর ভয়ংকর হয়ে উঠতে থাকা স্যামুয়েলসকেও ফেরান মুস্তাফিজ। ২৬ রান করে ফিজের বলে ক্যাচ আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন স্যামুয়েলস।

গত ম্যাচেও ক্যাচ মিসের কাঠগড়ায় দাড়াতে হয়েছিল টাইগারাদের। আজও তার ব্যতিক্রম ঘটলো না। উইন্ডিজ একাদশে দূর্দান্ত ফর্মে থামা হেটমায়ারকে শূণ্য রানেই জীবন দিয়ে বসলেন ইমরুল কায়েস। রুবেলের বলে হেটমায়ারের শটটি সরাসরি চলে যায় ইমরুলের হাতে। কিন্তু ইমরুলের হাত থেকে বলটি ফসকে যাওয়ায় এ যাত্রায় বেঁচে যান তিনি।

শূন্য রানে জীবন পাওয়া হেটমায়ারকে ভয়ংকর হতে দিলেন না রুবেল। তার উইকেটও তুলে নেন তিনি। ১২ রান করেই ফিরে যান তিনি।

রুবেল মোস্তাফিজের পর দলীয় ৫ম ও নিজের ১ম উইকেট তুলে নেন মাশরাফি। উইন্ডিজ অধিনায়ক পাওয়েল ফিরে যান রানের খাতা না খুলেই। এরপর ৬ষ্ট উইকেটের আঘাত হানেন মুস্তাফিজ। ৬ রান করেই মুস্তাফিজের বলে ক্যাচ আউটের ফাঁদে পড়েন চেজ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৩৪ রান । হোপ ১৩১ রান করে ব্যাট করছেন। জয়ের জন্য ১২ বল থেকে প্রয়োজন ২২ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে মোটে ২৫৫ রান তুলতে পারে বাংলাদেশ।