এর আগে বলিউডের উঠতি তারকা আলিয়া ভাটের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। দীর্ঘদিন প্রেম করার পর হঠাৎই বিচ্ছেদ হয়ে যায় তাদের। সিদ্ধার্থের সঙ্গে ব্রেকআপের পর এখন রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আলিয়া। অন্যদিকে দীর্ঘদিন সিঙ্গেল থাকার পর নতুন সম্পর্কে জড়িয়েছেন সিদ্ধার্থও।
বলিউডের নবাগত নায়িকা কিয়ারা আদবানিতে মজেছেন ‘এক ভিলেন’ খ্যাত নায়ক। যদিও, সিদ্ধার্থ কিংবা কিয়ারা কাউকেই বিষয়টি নিয়ে মুখ খুলতে দেখা যায়নি।
তবে সম্প্রতি কিয়ারা আদবানির জন্মদিনে মাঝ রাতে তার সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রার দেখা করাটা স্বাভাবিকভাবে নিচ্ছেন না অনেকেই। তখন থেকেই শুরু হয় গুঞ্জন। পরিচালক করণ জহরের পার্টিতেও সম্প্রতি কিয়ারা এবং সিদ্ধার্থকে একসঙ্গে দেখা গেছে। এখন দেখার বিষয় নতুন এই সম্পর্কের দৌড় কতদূর যায়।
উল্লেখ্য, করণ জোহরের ‘লাস্ট স্টোরিস’ (নেটফ্লিক্সের ওয়েব সিরিজ)-এ দেখা গেছে কিয়ারা আদবানিকে। শুধু ‘লাস্ট স্টোরিস’ নয়, ধর্মা প্রোডাকশনের আরও একটি সিনেমায় দেখা যাবে কিয়ারাকে। এই সিনেমায় অক্ষয় কুমার এবং কারিনা কাপুর খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কিয়ারা।
অন্যদিকে বর্তমানে ‘শাদি’-র শুটিং শুরু করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। উত্তর ভারতের বিভিন্ন অপহরণের ঘটনার উপর নির্ভর করেই ‘শাদি’-র স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে বলে খবর।
