ওল্ড লেডিদের ক্লাব জুভেন্টাসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ সম্পন্ন হয়েছে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। তাই ভক্তরা খুবই উম্মুখ হয়ে অপেক্ষায় আছেন কবে নাগাদ নতুন ক্লাবের হয়ে প্র্যাকটিস কিংবা মাঠ মাতাবেন সিআরসেভেন। তবে শেষ পর্যন্ত ভক্তদের সেই অপেক্ষার পালা শেষ হয়েছে।
সোমবার (৩০ জুলাই) প্রথমবারের মতো দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন রেকর্ড ১১৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে তুরিনের ক্লাবে যোগ দেয়া সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
বর্তমানে প্রি-সেশন ট্যুরের অংশবিশেষ হিসেবে ইউনাইটেড স্টেটে অবস্থান করছে জুভেন্টাস। ইতোমধ্যে সেখানে বার্য়ান মিউনিখের সঙ্গে লড়েছে তারা। ক্লাবটির পরবর্তী ম্যাচ রিয়াল মাদ্রিদের বিপক্ষে। আর সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো নাও দেখা যেতে পারে। কারণ জুভেন্টাসে যোগ দেয়ার সময় কর্তৃপক্ষের নিকট রোনালদোর অনুরোধ ছিল যাতে প্রথম ম্যাচে তাকে না নামানো হয়। তারই অংশ বিশেষ হিসেবে রোনালদোকে আগামী শনিবারের ম্যাচে নাও দেখা যেতে পারে।
প্রসঙ্গত, রোনালদোর সঙ্গে জুভেন্টাসের অনুশীলন সেশনে উপস্থিত ছিলেন দিয়াগো কস্তা, রদ্রিগো বেন্টানচার, মারিও ম্যান্ডজুকিচ, মার্কো, ব্লেইজ মাতুদি এবং গঞ্জালো হিগুয়েন।
লক্ষ্যণীয় ব্যাপার হচ্ছে, অনুশীলন সেশন শেষে কোন খেলোয়াড়ই মিডিয়ার মুখোমুখি হননি।
