জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা ফজলুর রহমান বাবু কাজ করলেন নতুন একটি বিজ্ঞাপনে। সরিষার তেলের নতুন এই বিজ্ঞাপনচিত্রে ফজলুর রহমান বাবুর সঙ্গে দেখা মিলবে নবাগত নায়িকা তানিন সুবহার।
বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষইমন। মালিবাগ বাজার এবং প্রিয়াঙ্কা শুটিং স্পটেবুধবার শুটিংও শেষ হয়েছে। খুব শীঘ্রই বিজ্ঞপনটি বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে।
প্রায় সাত বছর পর ফের একসঙ্গে কাজ করছেন তারা। এ প্রসঙ্গে তানিন সুবহা বলেন, “বাবু ভাইয়ের সাথে প্রায় সাত বছর আগে একটি কাজ করেছিলাম। তখন আমি মিডিয়ায় নতুন। অসম্ভব একজন ভালো মানুষ। নতুন হিসেবে তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। শিল্পীদের মধ্যে বাবু ভাই একজন ব্রান্ড। বাবু ভাইয়ের সাথে কাজ করতে পারা আনন্দের ব্যাপার।”
ফজলুর রহমান বাবু বলেন, “তানিনের সঙ্গে কাজটা ভালোই হয়েছে। এর আগে তার সাথে আমি কাজ করেছি। সেটা আমাকে তানিন মনে করে দিয়েছে। আসলে এখন বয়স হয়েছে তাই মনে রাখাটা আমার পক্ষে কঠিন। তানিন খুব ভালো একটা মেয়ে ওর জন্য আমার দোয়া থাকবে। ও যেন ভবিষ্যতে ভালো কাজ করতে পারে।”
সনিক প্রাইম গ্রুপের সনিক সরিষার তেলের বিজ্ঞাপনটিতে ফজলুর রহমান বাবু ও তানিন সুবাহ ছাড়াও আরো অভিনয় করেছেন রেশমা, মিতুল ও মুকুল। আগামী মাসের পাঁচ তারিখ থেকে বিভিন্ন টেলিভিশনে বিজ্ঞাপনটি প্রচারিত হবে।
‘মেয়েটি এখন কোথায় যাবে’ চলচ্চিত্রের জন্যে সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু।
