নতুন জাভির খোঁজ পেয়েছে বার্সা

বার্সেলোনার কিংবদন্তি মিডফিল্ডা জাভি হার্নান্দেজের অভাব পূরণ করতে ইতোমধ্যে ক্লাবটি ২৬৫.২৫ মিলিয়ন ইউরো খরচ করেছে।কিন্তু কেউকে যেন মনের মতো পাচ্ছে না বার্সা। জাভির অভাব পূরণ করতে ব্যর্থ হচ্ছে সবাই। অবশেষে জাভির সন্ধান মিলেছে!গ্রেমিও থেকে ৪ কোটি ইউরোতে বার্সেলোনায় গেছেন আর্থার। রোববার নতুন ক্লাবে অভিষেকটা তিনি স্মরণীয় করে রাখলেন গোল করে। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের শুভ সূচনায় খুশি কোচ এর্নেস্তো ভালভারদে।

সতীর্থ রাফিনহা বলছেন, আর্থার মেলোর খেলা দেখে তার জাভি হার্নান্দেজের কথা মনে পরে গিয়েছিল!কাতালানদের হয়ে তার অভিষেক ম্যাচে টটেনহামের বিপক্ষে করেন এক গোল।

প্রথমার্ধের ৪৫ মিনিটে মেলোর খেলা দেখে মুগ্ধ রাফিনহা, ‘যদিও আমি তুলনা করতে চাই না। কিন্তু মেলোর খেলার ধরন দেখে জাভির কথা মনে পড়ছে! সে যেভাবে বল নিজের পায়ে নেয়, পাস দেয়, সবকিছুই ঠিক যেন জাভির মতো। তাকে দলে নেওয়ার সিদ্ধান্তটা বার্সার জন্য খুব ভালো হয়েছে।’

শুধু রাফিনহা নন, মেলোর পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ এরনেস্তো ভালভার্দেও, ‘মেলো যে আমাদের অনেক কিছু দিতে পারবে, সেটার আভাস প্রথম ম্যাচেই পেলাম। সে তার পজিশনে দুর্দান্ত খেলেছে। মাত্র কয়েকদিন হলও দলের সাথে আছে সে। যেহেতু সে লা লিগায় নতুন, তাই সবকিছুর সাথে মানিয়ে নিতে আরও কিছুদিন সময় লাগবে।’

জাভির শূন্যস্থানটা মেলো পূরণ করতে পারবেন কিনা, সেটা হয়তো সময়ই বলে দেবে।