এশিয়া কাপের আগে দারুণ সুখবর পেল সরফরাজরা। কারণ এশিয়াকাপের এমন মোক্ষম সময়ে নতুন কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান।
গত জুনের পর থেকে সরফরাজদের ফিল্ডিং কোচের জায়গাটি শূন্য। অবশেষে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে স্কটল্যান্ডের সাবেক প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্নকে। এই সাবেক কিউই ক্রিকেটারকে নিয়োগের ব্যাপারটি ইতিমধ্যে ইশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি।
ব্র্যাডবার্ন গত চার বছর ধরে স্কটল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। কদিন আগেই তার সঙ্গে চুক্তি শেষ হয়েছে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের। এই সুযোগেই তাকে নিজেদের করে নিয়েছে পাকিস্তান।
ব্র্যাডবার্ন
ব্র্যাডবার্ন ৩ বছরের চুক্তিতে পাকিস্তান দলের সঙ্গে যোগ দিয়েছেন। চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত পাকিস্তান দলের সঙ্গে কাজ করবেন। সরফরাজদের সাথে এশিয়া কাপে আরব আমিরাতে যোগ দিবেন এই কিউই কিংবদন্তি।
পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন মিকি আর্থার। তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন ব্র্যাডবার্ন। সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন তিনি।
সদ্য নিয়োগকৃত ফিল্ডিং কোচ বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট দল এবং তাদের উচ্চমানের কোচিং স্টাফদের সাথে আমার যোগদান, এটি একটি অসাধারণ সম্মান। আমি মাইকেল আর্থারের অধীনে তৈরি হওয়া অগ্রগতি দেখেছি এবং বিশ্ব ক্রিকেটে উত্থাপিত একটি নেতৃস্থানীয় পূর্ণ সদস্য দলের সাথে কাজ করা আমি মনে করি এটি একটি প্রকৃত সুযোগ।’
স্কটল্যান্ডের দায়িত্বে যখন ছিলেন তখন দারুণ সময় অতিক্রম করেছে স্কোটল্যান্ড। ব্র্যাডবার্ন প্রধান কোচ হিসাবে থাকাকালীন সময়ে স্কটল্যান্ড তাদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রান অর্জন করেছে। ২০১৬ আইসিসি’র বৈশ্বিক আসরে হংকংয়ের বিপক্ষে প্রথম খেলায় জিতেছে স্কোটল্যান্ড। এটি তাদের কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রথম জয়। গত বছরের জুনে জিম্বাবুয়ের বিপক্ষেও জয় পেয়েছে তারা।
উল্লেখ্য, গত জুন মাসে পাকিস্তানের ফিল্ডিং কোচের দায়িত্ব ছাড়েন স্টিভ রোক্সন। তার জায়গায় নিয়োগ দেয়া হয় এই কিউই ক্রিকেটারকে।
