নতুন দেশের গান …
যখন ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় ছিলাম তখন আমার বিচারক ছিলেন প্রখ্যাত সংগীতপরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। যেহেতু তার হাত ধরেই পথচলা শুরু, তাই আমার প্রতি তার বিশেষ ভালোবাসা, যতœ সবই লক্ষ করেছি। তার মতো এত বড় মাপের সংগীতজ্ঞের সঙ্গে একাধিক গান করেছি। প্রায় দুই বছর পর বৃহস্পতিবার তার সুর ও সংগীতে আবারও গাইলাম। দেশের গানটির শিরোনাম ‘আমার বাংলাদেশে’। একে তো দেশের গান গাইতে গেলে হৃদয় থেকে সুর আসে, তার ওপর দেশের গানের অন্যতম স্রষ্টা হলেন বুলবুল আঙ্কেল। সবমিলিয়ে গানটিতে কণ্ঠ দিতে গিয়ে অন্যরকম এক অনুভ‚তি হয়েছে। এটিতে আমি ছাড়াও আরও কয়েকজন শিল্পী আছেন। বৈশাখী টিভিতে গানটি প্রায় প্রতিদিনই সম্প্রচার হবে বলে শুনেছি।
স্টেজ শো ও প্লেব্যাক…
আমি মূলত স্টেজের শিল্পী। গতকাল গেয়েছি হবিগঞ্জের একটি কনসাটের্। আর প্লেব্যাক খুবই কম করি। চলচ্চিত্রের গান গল্পের ওপর ভিত্তি করে তৈরি হয়। ফলে আমি যে ধরনের গান গাইতে চাই সব সময় প্লেব্যাকে সে ধরনের গান পাওয়া যায় না।
ঈদ ব্যস্ততা…
প্রায় এক মাস দুবাই ছিলাম। আমার দুই ভাই ও এক বোন সেখানে থাকেন। একেবারেই পারিবারিক সফরে গিয়েছিলাম। সেখানে ১৩ জুলাই আমার জন্মদিন উদযাপন করেছি। অনেকদিন বিদেশে থাকায় সেভাবে ঈদের কাজ করতে পারিনি। তবে রাজন সাহার সুরে একটি নতুন গান প্রকাশ হবে ঈদে। একাধিক টিভি অনুষ্ঠানে অংশ নেব। এছাড়া নিজস্ব ইউটিউব চ্যানেলে আমার ৫ম একক অ্যালবাম ‘পুতুল গান ৩য় অধ্যায়’-এর দ্বিতীয় গান প্রকাশ করব ঈদের পরপরই। ‘সময়ের কাছে মিনতি’ শিরোনামের গানটির কথা, সুর ও সংগীতায়োজন আমার।
উপস্থাপনা…
গান বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা আমি খুব উপভোগ করি। বতর্মানে একুশে টিভিতে দ্বৈত গানের অনুষ্ঠান ‘সেদিন দুজনে’ উপস্থাপনা করছি। এটি প্রতি রোববার প্রচার হয়। অনুষ্ঠানটির অভিজ্ঞতা খুবই ভালো। যেসব শিল্পী অতিথি হয়ে আসেন তারা প্রায়ই বলেন, তোমার অনুষ্ঠানে এসে খুব ভালো লাগে। কারণ তুমি শিল্পীদের যথাথর্ মূল্যায়ন কর। দশর্কও অনুষ্ঠানটি উপভোগ করেন বলে শুনেছি।
ফ্যাশনচচার্…
যেহেতু শিল্পীরা সবার সামনে নিজেকে উপস্থাপন করেন তাই তাদের অবশ্যই ফ্যাশনেবল হওয়া জরুরি। তা ছাড়া দশর্ক এখন বিশ্বের সমস্ত শিল্পীর উপস্থাপন দেখছেন। সেদিক থেকে একটা তুলনা চলেই আসে। ফলে প্রত্যেক শিল্পীর নিজস্ব ফ্যাশন স্টেটমেন্ট থাকা উচিত। জুতার প্রতি আমার অন্যরকম আগ্রহ রয়েছে। সচরাচর পাওয়া যায় না এমন শতাধিক জোড়া জুতা আমার সংগ্রহে আছে। এই সংগ্রহ নিয়ে একটি এক্সিবিশন করাই যায় (হাহাহা)।
