ধোনির সিএসকে দলের ১২ জন করোনা পজিটিভ

শুরুর আগেই ধা’ক্কা আইপিএলে। ক’ঠো’র নিয়ম মেনে ফ্র্যাঞ্চাইজিরা সংযুক্ত আরব আমিরাতে রওনা হলেও দূরে সরিয়ে রাখা গেল না করোনা সং’ক্র’মণ। ক্রিকেটাররা ওদেশে পৌঁছে কোয়ারান্টাইনে থাকলেও চেন্নাই সুপার কিংসের একাধিক সদস্যের শরীরে ধ’রা পড়ল করোনা ভাইরাস। ফলে গোটা দলকে পুনরায় কোয়ারান্টাইনে চলে যেতে হয়।

সূত্র মারফৎ চেন্নাই শিবিরে করোনা পজি’টিভের খবর যথাযথ বলে জানা গেলেও এখনও করোনা আক্রা’ন্তদের নাম জানা যায়নি। ১০ থেকে ১২ জন করোনা পজিটিভ বলে আশ’ঙ্কা করা হচ্ছে। তবে এটা নি’শ্চি’ত, করোনা পজি’টিভ সদস্য দুবাইয়ে দলের সঙ্গেই রয়েছেন। যে কারণে চেন্নাইয়ের কোয়ারান্টাইনের মেয়াদ ১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর।

উল্লেখ্য, প্রাথমিকভাবে ৬ দিনের কোয়ারান্টাইনের মেয়াদ ইতিমধ্যেই শেষ করেছিল সিএসকে। শুক্রবারই তাদের অনুশীলন শুরু করার কথা ছিল। আমিরাতে পৌঁছে ৬ দিনের মধ্যে তিনবার সকলের করোনা টেস্ট করার কথা। উ’দ্ভূ’ত পরি’স্থিতিতে শুক্রবারই চেন্নাইয়ের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং কর্মকর্তাদের প্রত্যেকের চতুর্থ দফায় করোনা টেস্ট করা হবে।