ধর্ম পাল্টালো করোনা, মানুষের পরে আক্রান্ত এবার একটি বিড়াল!

বিশেষজ্ঞরা এতদিন জানাচ্ছিলেন, পোষ্যদের নিয়ে কোনও ভয় নেই। করোনা ভাইরাস পশুদের আক্রমণ করে না। কিন্তু এবার একটি বিড়াল করোনায় আক্রান্ত হয়েছে। আক্ষরিক অর্থেই আতঙ্কিত হওয়ার মতই রিপোর্ট!

বেলজিয়ামে এ বার পোষ্য বিড়ালের শরীরেও মিলল করোনার জীবাণু! পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে সত্যিই বিড়ালটি কোভিড-১৯ আক্রান্ত কি না, গবেষকেরা এ বিষয়ে নিশ্চিত হতে পারেননি।

ব্রাসেলস টাইমসের রিপোর্টে বলা হয়, বিড়ালের করোনা সংক্রমণের এই ঘটনাটি ঘটেছে লিয়েজ প্রদেশে। ডায়েরিয়া, শ্বাসকষ্ট-সহ করোনাভাইরাসের সব লক্ষণই দেখা যায় বিড়ালটির মধ্যে। পশু হাসপাতালে ন়িয়ে গেলে, ডাক্তাররা পরীক্ষা করে জানান, পোষ্যটি করোনায় আক্রান্ত।

খোঁজ নিয়ে পশু হাসপাতালের ডাক্তাররা জানতে পারেন, ওই পোষ্যের মালিকও দিন কয়েক ধরে করোনায় আক্রান্ত। মালিকের থেকেই ভাইরাসটি পোষ্যয় ছড়িয়েছে বলে ডাক্তাররা মনে করছেন।

বিড়ালের মুখ থেকে তারা করোনার জীবাণুও পান। আক্রান্ত বিড়লটিকে আইসোলেশনে রেখে চিকিত্সা চালিয়ে যাচ্ছেন ডাক্তারা। বেলজিয়াম বলে নয়, বিশ্বে এটাই প্রথম বিড়ালের মধ্যে ভাইরাস সংক্রমণের ঘটনা।

এর আগে হংকং-এ ১৭টি কুকুর ও ৮টি বিড়ালের উপর করোনা পরীক্ষা করা হয়। কিন্তু তার মধ্যে মাত্র ২টি কুকুরের রিপোর্টে পজিটিভ কোভিড ১৯ পাওয়া যায়। জানা যায়, এই কুকুর-বিড়ালগুলি করোনা আক্রান্তের সংষ্পর্শে এসেছিল। সেখান থেকেই এদের শরীরে ও করো না সংক্রমণ হয়েছে। তার মধ্যে ১৭ বছরের একটি পমেরানিয়ান কোয়ারেন্টাইন থেকে বা়ড়িতে ফিরে মারা যায়।

যদিও, বিশ্বস্বাস্থ্য সংস্থা হু-ও দৃঢ়়তার সঙ্গে জানায়, কুকুর, বিড়াল বা অন্য কোনও পোষ্য থেকে সংক্রমণ ছড়ানোর প্রমাণ নেই।

বেলজিয়ামে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ৭ হাজার। দাবানলের মতোই চারপাশে দ্রুত ছড়িয়ে পড়ছে ভাইরাসটি।