দেহ প্রসারিনী তিশা!

দর্শকদের আনন্দ দেয়ার জন্য কত কিছুই না করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। এক এক সময় এক এক চরিত্রে নিজেকে মেলে ধরতে হয়। বর্তমান সময়ে ছোট পর্দার প্রিয় মুখ মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। দর্শকরা তাকে বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে দেখেছেন পর্দায়। এবার ভিন্ন এক চরিত্রে অভিনয় করেছেন তিনি।

আসছে ঈদে ‘নয়নতারা’ শিরোনামের নাটকে যৌনকর্মী চরিত্রে দেখা যাবে তিশাকে। আর নাটকে তিশার সঙ্গে জুটি বেঁধেছেন আফরান নিশো। নাটকে নিশোকে দেখা যাবে একজন মাদকাসক্ত ছেলের চরিত্রে।

নাটকের গল্পে দেখা যাবে, সবকিছু হারিয়ে হতাশায় ডুবে যান নিশো। একটা সময় তিনি বিভিন্ন মাদক সেবনে আসক্ত হয়ে পড়েন। রাতবিরাতে নেশা করে ঘরে ফেরেন। একদিন রাতে মাতাল অবস্থায় তানজিন তিশার সঙ্গে নিশোর পথে দেখা হয়। তিশা পেশায় যৌনকর্মী। ওইরাতে নিশো তার বাড়িতে নিয়ে যায় তিশাকে। এরপর গল্পের মোড় অন্যদিকে যায়।

‘নয়নতারা’ নাটকের মূল গল্প তুলি বাশারের এবং চিত্রনাট্য করেছেন নির্মাতা শামীম আহমেদ রনি এবং পরিচালনা করেছেন আলোক হাসান