দেশ টিভিতে প্রতি রবি ও সোমবার রাত ১০টা ২০ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘দুলাভাই জিন্দাবাদ’। নাট্যরূপ দিয়েছেন মানস পাল, গল্প ভাবনা ও পরিচালনায় রয়েছেন শাহীন সরকার। অভিনয় করেছেন আল মনসুর, ফজলুর রহমান বাবু, নিলয় আলমগীর, আ খ ম হাসান, আমিন আজাদ, তারিক স্বপন, শফিক খান দিলু, মুনিরা মিঠু, শশী, নিশা, অহনা, ঐশি, তন্দ্রা, শেলী আহসান, অধরা জাহান ও ফিরোজ মিল্টন।
