‘দেবী’ মুক্তি পাচ্ছে ৭ সেপ্টেম্বর

আগেই জেনে যায় আগামীর কথা? আমরা যা দেখছি তার সব কি সত্যি? নাকি মন ও মস্তিষ্কের জটিল ধাঁধায় তৈরি হচ্ছে কোনো কুহক? রহস্যময়ী রানুর মুখোমুখি যুক্তিবাদী মিসির আলি।

এবার কি উন্মোচিত হবে রহস্যের জাল? এমন অসংখ্য প্রশ্নের উত্তর নিয়ে আসছে প্রয়াত কথাসাহিত্যক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র ‘দেবী’। ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানের চলচ্চিত্র ‘দেবী’। ক্ষুদে বার্তায় এমনটাই জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়া। খবর ডিএমপি নিউজ’র।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মিসির আলি চরিত্রকে নিয়ে লেখা প্রথম উপন্যাস ‘দেবী’ কে পর্দায় নিয়ে আসছেন পরিচালক অনম বিশ্বাস। মিসির আলি চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। এছাড়া রানু চরিত্রে জয়া আহসান, নিলু চরিত্রে শবনম ফারিয়া, আনিস চরিত্রে অনিমেষ আইচ এবং আহমেদ সাবেত চরিত্রে দেখা যাবে ইরেশ যাকেরকে।