বর্ষাকালে কত সাপ-খোপ, পোকা-মাকড়ের উপদ্রবই না বেড়ে যায়৷ কিন্তু এবার সেসব ছাড়িয়ে একধাপ এগিয়ে দিল্লিতে হাজির দীর্ঘকায় টিকটিকি৷ ভাবছেন দীর্ঘকায় কেন বলা হল? কারণ তার দৈর্ঘ্য প্রায় ৪ফুট বলে৷ বিশ্বাস হচ্চে না? কিন্তু এমনটাই ঘটেছে ভারতের রাজধানীর বুকে৷
দিল্লিতে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অরগানাইজেশনে একটি বাড়ির মধ্যে রাতে হঠাৎই দেখা মেলে এই চার ফুটের টিকটিকির৷ কিন্তু আহত হওয়ার জন্য ভালো করে চোখও খুলতে পারছিল না এটি৷ উপস্থিত সকলে এনজিএ ওয়াইল্ড লাইফ এসওএস-এ খবর দিলে তারা এসে সেটিকে নিয়ে যায়৷ তার চোখের চিকিৎসাও চলছে৷ জানা গিয়েছে, এই মনিটর লিজার্ড বিষাক্ত প্রাণী নয়৷ এবং মানবজীবনের পক্ষে ক্ষতিকারকও নয়৷
এনজিওর কো-ফাউন্চার এবং সিইও কার্তিক সত্যনারায়ণ জানান, ক্রমাগত গাছ কেটে নেওয়া এবং মানুষের বসতি বিস্তার লাভ করায় এই প্রাণীগুলির বাসস্থান ক্রমেই সংকুচিত হয়ে আসছে৷ তারা তাদের খাদ্য এবং আশ্রয়ের খোঁজে তাই মাঝে মধ্যেই পথ হারিয়ে লোকালয়ে এসে পড়ছে৷ গত মাসে এই এনজিও একটি আট ফুট লম্বা পাইথন এবং তিন ফুট লম্বা কোবরা উদ্ধার করেছিল দিল্লি থেকে৷
