আমেরিকায় ক্রিকেট! ভাবা যায়? হুম পরাশক্তির এই দেশটিতে তেমন জনপ্রিয়তা নেই ক্রিকেটের। যেখানে সারা ক্রিকেট দুনিয়া কাঁপছে ক্রিকেট জ্বরে সেখানে ট্রাম্পের দেশকে ক্রিকেট শেখানোর প্রাণপণ চেস্টা চলছে মাত্র।কিন্তু ব্যতিক্রম আলী খান। এই পেসারের কাছে ক্রিকেট মানেই জীবনের সব।

দায়িত্ব নিয়েছেন কিরকেটে এগিয়ে আসছে আমরিকাও। টি-টোয়েন্টি ক্রিকেটের বিভিন্ন লিগে খেলে এরই মধ্যে সেই দায়িত্ব পালন করে চলেছেন এই পেসার। আলো ছড়িয়েছেন ক্যারিবিয়ান লিগে। সেই সুবাধে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপেএল) খেলার সুযোগ মিলেছে তার। শুরু করেছিলেন দারুণ। কিন্তু সে মৌ আর ছড়াবে না। খেলা হবে না খুলনার হয়ে। দেশে ফিরে যাবেন তিনি।
এমনিতে খুলনার অবস্থা এবারের বিপিএলে ভালো নয়। ইতমধ্যে হারের হ্যাটট্রিক করে ফেলেছে তারা। এর মধ্যে নতুন ধাক্কা আলী খানকে হারানো। সেই ধাক্কা হয়তো মালিঙ্গারা দলের সঙ্গে যোগ দিলে কাটিয়ে ওঠা যেত। কিন্তু তাদের দলে যোগ দিতে লাগবে আরও সময়। আলী খান চোটে পড়েছেন। আর তাই শেষ তার বিপিএল। খুলনা টাইটান্স কোচ মাহেলা জয়বর্ধানে নিশ্চিত করেছেন বিষয়টি।
আলী খান এবারের বিপিএল দুটো ম্যাচ খেলেছেন। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে দারুণ বোলিং করেন তিনি। পরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষেও দলে ছিলেন। কিন্তু সর্বশেষ ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে খেলা হয়নি তার। কারণ চোট। দলের কোচ জয়াবর্ধনে জানান, ‘হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে টুর্নামেন্ট শেষ আলী খানের।
তার চোটে হতাশ খুলনার কোচ। কারণ আলী ছাড়াও চোটে আছেন কার্লোস ব্রাফেট। চোটের কারণে তিনিও খেলতে পারেননি সর্বশেষ দুই ম্যাচে। তবে আগামী ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে মাঠে নামতে পারেন তিনি। খুলনা এখন অপেক্ষায় আছে লাসিথ মালিঙ্গা ও ইয়াসির শাহর দলে যোগ দেওয়ার। জয়াবর্ধনের মতে, শিগগিরই মালিঙ্গা ও ইয়াসির শাহ দলে যোগ দেবে। আশা করি আমরা দ্রুত সেরা সমন্বয় খুঁজে পাবো।সূত্র: স্পোর্টসনিউজ টোয়েন্টিফোর
