বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। আগের বছর যা ১২ তম ছিল। এই দিক থেকে বাংলাদেশের অবস্থান ভাল হয়েছে। তবে দুর্নীতির সূচকের স্কোর আগের মতো একই। অর্থাৎ ২৬ নম্বর ২৬ স্কোর পেয়েছে। আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কর্তৃক পরিচালিত এ রিপোর্ট প্রকাশ করে সংবাদ সম্মেলন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
গতবার (২০২০ সালের পরিস্থিতি বিবেচনায়) এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১২তম। এবার অবস্থান ১৩তম হলেও স্কোর গতবারের সমান অর্থাৎ ২৬-ই রয়েছে। ২০১৯ সালে নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম। বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলের ২০২১ সালের পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৈরি করা এই সূচকে বাংলাদেশের অবস্থান ঊর্ধ্বক্রম অনুযায়ী (ভালো থেকে খারাপ) ১৪৭ নম্বরে। আর উল্টোভাবে, অধঃক্রম (খারাপ থেকে ভালো) অনুযায়ী ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় এবার বাংলাদেশ রয়েছে ১৩তম স্থানে। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা ৫ বছর বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে টিআই প্রতিবেদনে তালিকাভুক্ত হয়েছিল। পরে ধীরে ধীরে বাংলাদেশের অবস্থান এগিয়ে আসতে থাকে।
বাংলাদেশের এই অবস্থানকে খুবই হতাশাজনক মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি জানিয়েছেন, বাংলাদেশের ক্ষেত্রে ৮টি জরিপের ফলাফল থেকে সূচকটি নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের ২০১৮ সালের নভেম্বর থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়কে হিসেব করা হয়েছে।
টিআইবি’র তালিকায় শীর্ষে রয়েছেন ডেনমার্ক, সর্বনিম্ন অবস্থানে দক্ষিণ সুদান। দক্ষিণ এশিয়ায় ২৫তম হয়ে সবার ওপরে ভুটান।
