কৃষিপ্রধান দেশে কৃষকদের দুর্দশা কম কিছু নয়। কিন্তু এর মধ্যেও ব্য’তিক্রম হিসেবে শিরোনামে উঠে এসেছেন ভারতের মহারাষ্ট্রের জনার্দন ভইর। কারণ, দুধ বেচতে তিনি একটি আস্ত হেলিকপ্টার কিনে ফে’লে ছেন। যার দাম প্রায় ৩০ কোটি টাকা।
হ্যাঁ, শুনতে অ’বাক লাগলেও বাস্তবে এমনটাই ঘ’টেছে। মহারাষ্ট্রে ভিওয়ান্ডি এলাকার বাসিন্দা জনার্দন ভইর দুধের ব্যবসা করেন। দেশের বিভিন্ন প্রান্তে তাঁর ব্যবসা ছ’ড়িয়ে রয়েছে।
নিজে’র কাজে’র জন্য অনেক সময় ওই কৃষককে দেশের অন্য জায়গায় যেতে হয়। আর এই কারণেই তিনি হেলিকপ্টার কিনে নিয়েছেন। এখন থেকে নাকি ওই যন্ত্রের ডানায় ভর করেই ব্যবসা এগিয়ে নিয়ে যাবেন তিনি।
ইতিমধ্যে নিজে’র বাড়ির পাশে একটি হেলিপ্যাডও বানিয়ে ফে’লে ছেন জনার্দনবাবু। পাশাপাশি, পাইলট রুম, টেকনিশিয়ান রুমও বানিয়েছেন তিনি। এই বিষয়ে স্থা’নীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘দুধের ব্যবসার জন্য আমাকে প্রায়ই পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও গুজরাটের মতো একাধিক রাজ্যে সফর ক’রতে হয়।
তাই হেলিকপ্টার কিনেছি। ১৫ মা’র্চ হেলিকপ্টারটি চলে আসবে। আমা’র কাছে ২.৫ একর জমি আছে, যেখানে হেলিকপ্টারের জন্য হেলিপ্যাড ও অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হবে।’
জা’না গিয়েছে, প্রায় ১০০ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে জনার্দন ভইরের। কৃষিকাজে’র পাশাপাশি দুধের ব্যবসা করেন তিনি। শুধু তাই নয়, ভিওয়ান্ডি এলাকায় বেশ কয়েকটি গুদামও রয়েছে তার। দেশের বেশ কয়েকটি অত্যন্ত বড় মাপের বাণিজ্যিক সংস্থা সেগু’লি ভাড়া নিয়ে থাকে।
ফলে সেখান থেকেও মোটা অঙ্কের আয় হয় জনার্দনের। ফলে নিজে’র এলাকায় যথেষ্ট প্রতিপত্তিও রয়েছে তাঁর। গত রবিবার ট্রায়ালের জন্য হেলিকপ্টারটি তাঁদের গ্রামে এসেছিল।
তখন গ্রামের পঞ্চায়েত সদস্যদের সেটিতে চা’পিয়ে বেশ কিছুক্ষণ আকাশে ঘুরিয়ে আনেন ওই কৃষক। সব মিলিয়ে, দেশজুড়ে চলা কৃষক আন্দোলনের মাঝেই এক স’ম্পূর্ণ ভিন্ন চিত্র ফুটে উঠল মহারাষ্ট্রে।
