দুটো কিডনিই বিকল: বাচঁতে চায় কোরআনে হাফেজ রাশেদুল

দাওরায়ে হাদিস সম্পন্নকারী কুমিল্লা বুড়িচং উপজে’লার মোকাম ইউনিয়ন এলাকার তরুণ ও মেধাবী শিক্ষার্থী পবিত্র মহাগ্রন্থ আল কুরআনের হাফেজ রাশেদুল ইস’লাম। কোরআনের আলো ইস’লামের মহান বাণীগুলো আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সুন্দর এই পৃথিবীতে বেঁচে থাকার আকুতি জানিয়েছেন। মানবতার এই জগৎ থেকে বিনা চিকিৎসায় বিদায় নিতে চায় না রাশেদুল।

কুমিল্লার গৌরীপুর সল্প পেন্নাই ইস’লামিয়া মাদ্রাসার শিক্ষার্থী রাশেদুলের দুটি কিডনি বিকল। সে বর্তমানে শ্যামলী সি কে ডি হাস*পাতালে চিকিৎসাধীন রয়েছে। জীবন সংকটাপন্ন এই কোরআনের পাখিকে বাঁ’চাতে দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন বলে জানিয়েছেন ডাক্তার। রাশেদুলের পিতা বুড়িচং উপজে’লার ৭নং মোকাম ইউনিয়নের মিথলমা গ্রামের জামে ম’সজিদের ই’মাম ও খতিব হাফেজ মাওলানা রুহুল আমিন।

তার ৬ কন্যা ও ৩ পুত্রের মাঝে রাশেদুল ২য় পুত্র এবং সকলেই লেখাপড়া করেছেন বর্তমানে । সংসারে একমাত্র উপার্জনকারী পিতা মাওলানা রহুল আমিন ইতিমধ্যে সন্তানের চিকিৎসার জন্য প্রায় ৩ লক্ষ টাকা খরচ করে আর্থিক ক’ষ্ট দিনাতিপাত করছেন। নিজের একটি কিডনি সন্তানকে দিয়ে দিতে চেয়েছিলেন তিনি। র’ক্তে ত্রুটির কারনে তার কিডনি নেয়া সম্ভব নয় বলে জানিয়েছে ডাক্তার।

এমতাবস্থায় অসহায় পিতা ভারতে নিয়ে সন্তানের কিডনি ট্রান্সপ্লান্ট এর চিকিৎসা ব্যায়ের ২০ লক্ষ টাকা জোগাড় করতে একেবারেই অক্ষম। দিনদিন অবনতির দিকে যাচ্ছে হাফেজ রাশেদুল ইস’লাম এর শারীরিক অবস্থা। যত তাড়াতাড়ি সম্ভব কিডনি ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন। কিন্তু এতো টাকা কোথায় পাবে তার পরিবার?

তবে কি বিশ লাখ টাকার অভাবে বিনা চিকিৎসায় পৃথিবী থেকে বিদায় নেবে একজন মানুষ, একজন কুরআনে হাফেজ? নিজের অক্ষমতা আর দারিদ্র্যতা পারিবারিক পরিস্থিতির বিস্তারিত জানিয়ে প্রতিবেদকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, জনপ্রতিনিধি, দেশের বিত্তশালী ও সাম’র্থ্যবান এবং এদেশের রেমিট্যান্স সৌনিক প্রবাসী সূর্য সন্তানদের সহায়তা কামনা করেছেন হাফেজ রাশেদুল ইস’লাম।

সাহায্য পাঠানোর ঠিকানা ও মাধ্যমঃ
মোঃ রাশেদুল ইস’লাম, পিতাঃ রুহুল আমিন
গ্রামঃ- শিকারপুর, (বাইসা গাজী বাড়ি), বুড়িচং, কুমিল্লা।
মোঃ রাশেদুল ইস’লাম এর পার্সোনাল বিকাশ নাম্বার ০১৬৩১৮১৩৬৯১
ব্যাংক একাউন্ট নং –
2731510057724 Rashedul islam Dutch Bangla Bank
আরো বিস্তারিত তথ্যের প্রয়োজনে-
সাংবাদিক মাহফুজ বাবু – ০১৯৩৩০৩৯৬১৩