পাকিস্তানের বিপক্ষে যেন জিততেই ভুলে গেছে টাইগাররা।অনেকটা যেন জোর করেই ঢাকা টেস্টে হেরে গেল বাংলাদেশ! তাও ইনিংস ব্যবধানে। যে টেস্ট সহজেই ড্র করা যায়, সেই টেস্ট হেরেছে মুমিনুল হকের দল। টিকে থাকার বদলে সব ব্যাটাররা যেন টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন। দেশ এবং বিদেশের ক্রিকেটাঙ্গনে অনেকদিন ধরেই প্রশ্ন- টাইগাররা কি আদৌ টেস্ট ক্রিকেটটা জানে?
আজ সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “বিশ্বকাপের পর থেকেই আমাদের পারফরম্যান্স ধারাবাহিক ছিল না। এ ধরনের হতাশাজনক পারফরম্যান্সের ক্রিকেটাররাও হতাশ। কিছুদিন আগেই এই দলটা কিন্তু আমাদের ভালো কিছু উপহার দিয়েছে”।
“টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা বেশকিছু সিরিজ জয়লাভ করেছে। আমাদের দল টা কিন্তু অনেক ভালো দল। ক্রিকেটে ভালো খারাপ দুটিই থাকে। কিন্তু ধারাবাহিকভাবে এভাবে হারছি এটা অনেক হতাশার। তবে আমি আশা করছি স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে”।
কিছুদিন ধরেই বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে নিয়ে হচ্ছিল নানা সমালোচনা।
যেখানে যোগ দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। এছাড়াও টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ইনজুরির কারণে খেলছেন না তামিম ইকবাল।
তাছাড়াও টেস্ট ক্রিকেটে অনেকটাই অনিয়মিত অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্ট ক্রিকেটে ভালো করার জন্য পরিকল্পনা তৈরি করেছেন প্রধান নির্বাচক। সাংবাদিকদের সাথে আলাপকালে এ সময় তিনি আরো বলেন,
“সবকিছু ভেবে আমাদের সেরা পারফর্মারদের জায়গা করে দিতে হবে। তবে আমি আশা করি এখন প্রথম শ্রেণীর ক্রিকেটে নিয়ে যে প্ল্যান করা হয়েছে এটা নিয়ে আগামী দুই বছরের মধ্যে আমরা টেস্ট ক্রিকেটে একটা ভালো দল হয়ে উঠতে পারব”।
“ইনজুরি কখন কার হবে এটা তো আপনি বলতে পারবেন না। তবে এটাও ঠিক রিয়াদ হঠাৎ করে অবসর নিয়ে নিয়েছে। তারপরও আপনাকে সামনের দিকে এগোতে হবে। আমাদের এইসপি-তে প্রোগ্রাম চলছে আমাদের ডোমেস্টিক ক্রিকেট চলছে”।
