দুঃসংবাদ : ইনজুরিতে ৪ মাস খেলতে পারবে না আরও এক টাইগার ক্রিকেটার

সম্প্রতি ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ টেস্ট দলের পেসার খালেদ আহমেদ। ঈদের ছুতিতে নিজের বাসায় জাও্যার পর তিনি এই ইনজুরিতে পড়েন।

এমআরআই রিপোর্টে জানা গেছে খালেদের বাঁ পায়ের মেনিস্কাস বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জন্য শল্যবিদের ছুরির নিচে যেতে হবে তাঁকে। সেরে উঠতে তিন থেকে চার মাস সময় লাগবে। সার্জারির পর তাঁকে তিন থেকে চার মাস খেলার বাইরে থাকতে হবে।

আগামী জুলাই মাসে আফগানিস্তান এ দলের বিপক্ষে বাংলাদেশ সিরিজ আয়োজন করেন, সেই সিরিজেই খেলার কথা ছিল খালেদের। ইনজুরিতে পরার কারনে তিনি এই সিরিজটি খেলতে পারবেন না। এটি বাংলাদেশের জন্য একটি বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।