দীপিকা-রণবীর জঘন্য, খারাপ মানুষ, অভিযোগ ভক্তের

ছুটিতে দীপিকা-রণবীর ৷ হাতে হাত ধরে ঘুরছে দুজনে ৷ এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়েছে ৷ এক ভক্তের কীর্তিতে আপাতত গোটা দুনিয়া জেনেছে দীপিকা ও তাঁর বিশেষ বন্ধু রণবীরের ফ্লোরিডার হলিডের কথা।

ফ্লোরিডার উইনিভার্সাল স্টুডিওতে ঘুরতে গিয়েছিলেন দুজনে ৷ রাস্তায় হাত ধরেই ছিলেন একে অপরের ৷ একই জায়গায় উপস্থিত ছিলেন তাঁদের এক অন্ধ ভক্ত জেইনাব। সামনে প্রিয় তারকাকে পেয়ে সময় নষ্ট করেননি তিনি ৷ ঝটপট তুলে ফেলেন ছবি ও ভিডিও ৷ কিন্তু ছবি তোলার সঙ্গে এক খারাপ অভিজ্ঞতা হলো তাঁর।

যাদের অন্ধভক্ত ছিলেন জেইনাব, তারাই এখন যেন তাঁর চোখের বালি! সরাসরি নিজের ইনস্টাগ্রামে জেইনাব লিখেছেন তাঁর অভিজ্ঞতার কথা ৷ বলেছেন ছবি তোলার অনুমতি তিনি নিয়েছিলেন ৷ কিন্তু তারপরও রণবীর ভীষণ চিৎকার করেন তাঁর ওপর ৷ কটু কথাও বলে ৷ এতেই মন ভেঙেছে এই ভক্তের ৷ তিনি বলছেন, যতই পর্দায় ঝকঝকে দেখাক এই অভিনেতা-অভিনেত্রীদের, বাস্তবে এরা মোটেও ভালো নয় ৷