গতকালই ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। রান ছিল মাত্র ৫৫ রান। টার্গেট ছিল আজকের দিনে যতটা সম্ভব ব্যাটিং করা। যতটা বাড়িয়ে নেয়া যায় রানের পরিমান। কিন্তু রানের আগে শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। আউট হয়ে গেলেন নির্ভরযোগ্য তারকা মুশফিক।
আজকের দিনের দ্বিতীয় ওভারে গ্যাব্রিয়েলের দুর্দান্ত এক ইনসুইংয়ে পরাস্ত হন মুশফিক। বল অফ স্ট্যাম্পের বাইরে পড়েও সুইং নিয়ে সোজা আঘাত হানে মুশফিকের স্টাম্পে। আউট হওয়ার আগে ১৯ রান করেন মুশফিক।
এই মুহুর্তে বাংলাদেশের রান ৭৮/৬। লিড দাড়িয়েছে ১৫৬ রানের। রিয়াদ ৬ ও মিরাজ ৮ রানে ব্যাটিং করছেন।
