দক্ষিন আফ্রিকাকে হারিয়ে যা বললেন সাকিব

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বলা হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। টাইগার এই ক্রিকেটারের কাছে ভক্তদের চাওয়া-পাওয়া যে সবসময়ই একটু বেশি থাকে।

সেটা যদি বিশ্বকাপ মঞ্চে হয় তাহলে সাকিব নিজেকে উজাড় করে দিয়ে দলের জয়ে অবদান রাখবেন এমনটাই প্রত্যাশা করে কোটি টাইগার সর্মথকরা। ভক্তদের হতাশ করেননি সাকিব। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিন আফ্রিকাকে ২১ রানের ব্যবধানে হারিয়েছে টাইগাররা।

আর সেই ম্যাচে ব্যাটে-বলে সমান অবদান রেখেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ব্যাট হাতে ৭৫ রানের ইনিংসের পর বল হাতে ১০ ওভারে ৫০ রান খরচে নিয়েছেন এক উইকেট।

ম্যাচ শেষে সাকিব বলেন, আমি মনে করি এটা আমাদের বড় কিছু জয়ের একটি। দল হিসেবে নিজেদের প্রমান করার এটাই সবচেয়ে উপযুক্ত সময়। বিশ্বকাপে এর চেয়ে ভালো শুরু বোধ হয় আর হতে পারতো না। এখানে আসার আগেই আমাদের বিশ্বাস ছিল। এটা কেবল শুরু। বিশ্বকাপ এই ধারাবাহিকতাটা ধরে রাখাই এখন আমাদের মূল লক্ষ্যে।

আমি দু’বছর যাবত ওয়ারচেষ্টাসেয়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলেছি এছাড়া ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতেও আমরা এই কন্ডিশনে খেলেছি। তাই ইংল্যান্ডে কন্ডিশন ও উইকেটের ধরণ সম্পর্কে যথেষ্ট ধারণাই ছিল