দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ম্যাককালামকে দাত ভাঙা জবাব দিল বাংলাদেশ

বিশ্বকাপের পঞ্চম ও নিজেদের প্রথম ম্যাচে আজ ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান করে বাংলাদেশ। ৩৩১ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রান করে দক্ষিণ আফ্রিকা। যার ফলে ২১ রানে জয় পায় বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে কঠিন জবাব দিল বাংলাদেশ। কেননা এবারের বিশ্বকাপে বাংলাদেশ মাত্র একটি ম্যাচ জিতবে বলেই ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি। সেটাও আবার শ্রীলঙ্কার বিপক্ষে। কিন্তু বাংলাদেশ শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই ম্যাককালামকে কঠিন জবাব দিল।