দক্ষিণ আফ্রিকাকে খোঁচা দিয়ে এবার যা লিখল জন্টি রোডস

উদ্বোধনী জুটিতে ৬০ রান এবারের বিশ্বকাপে সর্বোচ্চ। ১৪২ রানের জুটিতে সাকিব-মুশফিকের জুটিও বিশ্বকাপে সেরা। আর এতে বাংলাদেশ শিবিরে আনন্দের দেখা মিললেও দুঃশ্চিন্তার ছাপ দেখা যায় দক্ষিণ আফ্রিকান শিবিরে।

দক্ষিণ আফ্রিকার সাবেক খোলোয়াড় জন্টি রোডস হতাশা প্রকাশ করে বলেন, ‘ওকে, টাইম টু প্যানিক’। এক টুইট বার্তায় দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা এ খেলোয়াড় পোস্টের সঙ্গে মুখ চেপে হাসার ইমোটিকনও দিয়েছেন।

চাপের মুখে দক্ষিণ আফ্রিকার ভেঙে পড়ার চিরায়ত অভ্যাসের কথা মনে করেই তিনি এ কাজ করেছেন বলে দাবি করছেন অনেকে। আজ ফিল্ডিংয়েও বেশ কয়বার স্বভাব বিরুদ্ধ ভুল করতে দেখা গেছে প্রোটিয়া ফিল্ডারদের।