পোল্যান্ডে অনুষ্ঠেয় এবারের অনুর্ধ-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেয়েছে মেসির দেশ আর্জেন্টিনা।
নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫-২ গোলে হারিয়েছে আকাশী-সাদা জার্সি ধারীরা।
এফ গ্রূপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা অনুর্ধ-২০ দল।
ম্যাচের মাত্র ৪ মিনিটেই ফুসতো ভেরার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ২৩ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান দক্ষিণ আফ্রিকার ফেলিপ্স।
ম্যাচের ৬৩ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। গোল করে আবারও দলকে এগিয়ে নেন বারকো। ৭৩ মিনিতে নিজের দ্বিতীয় গোলের সাথে দলকে দুই গোলের লিড এনে দেন বারকো। ৭৮ মিনিটে গোল করে ব্যবধান আরো বাড়ান আলভারেজ।
৮৫ মিনিটে এক গোল করে ব্যবধান কমান দক্ষিণ আফ্রিকার ফস্টার। খেলা শেষ হওয়ার একেবারে সাগ মুহূর্তে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন গায়িচ।
