থেরেসা মে’কে হত্যা পরিকল্পনা, বাংলাদেশি যুবকের যাবজ্জীবন

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসো মে-কে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত বিট্রিশ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

নাঈমুর জাকারিয়া ১০ নং ডাউনিং স্ট্রিটে ঢুকে তেরেসা মেকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যার পরিকল্পনা করেছিল বলে প্রমাণিত হওয়ায় তাকে এই সাজা দেয়া হয়।
অভিযুক্ত নাঈমুর জাকারিয়া

গত জুলাই মাসে লন্ডনের ওল্ড বেইলি আদালত নাইমুরকে দোষী সাব্যস্ত করেছিল। শুক্রবার আদালত তার শাস্তি নির্ধারণ করে।

নাইমুর উত্তর লন্ডনে পরিবারের সঙ্গে বসবাস করতেন। গোয়েন্দারা জাল বিস্তার করে গত বছরের ২৮ নভেম্বর তাকে গ্রেফতার করেন।