ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরে আজ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকারকে আয় করেই খরচ করতে হয়। তারপরও শেয়ারিংয়ের সময় সরকার যতটা পারে নিজে বহন করে। তারপর সামান্য যেটুকু না হলে নয় সেটুকু কনজুমারদের ওপর দেওয়া হয়। তিনি বলেন, ‘যে সময় ডিজেলের দাম কম ছিল, তখন কমানো হয়েছে। এখন আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, সেজন্য কিছুটা বাড়ানো হয়েছে।’ আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে ভার্চুয়াল ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এ কথা বলেন।
‘সরকার যে বিপুল অংকের অর্থ সেফটি নেট কর্মসূচিতে ব্যয় করে’ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘এর জন্য সরকার টাকা প্রিন্ট করে খরচ করে না। এগুলোতে সরকারকে টাকা যোগান দিতে হয়।’
তিনি বলেন, ‘সরকারকে আয় করেই খরচ করতে হয়,এটা তো সহজ কথা। তারপরও শেয়ারিংয়ের সময় সরকার যতটা পারে নিজে বহন করে। তারপর সামান্য যেটুকু না হলে নয়, সেটুকু কনজুমারদের ওপর দেওয়া হয়। এটা অস্বীকার করতে পারবে না কেউ।’
