আগামী ৩০শে মে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়েই মাঠে গড়াতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সামনে রেখেই সকল দল নেওয়া শুরু করেছে প্রস্তুতি। আর এই বিশ্বকাপেই সাকিবের প্রতি একটি আশাই কোচ রোডসের। আর সেটি হচ্ছে সাকিবকে প্রমাণ করতে হবে নিজেকে। তার মতে এইটাই বড় সেটেজ সাকিবকে নিজেকে প্রমাণ করার জন্য।
বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস সাকিবের এই শীর্ষে উঠে আসাতে যারপরনাই আনন্দিত। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ খেলতে নামবে একজন বিশ্বসেরাকে নিয়ে, ব্যাপারটা কেমন যেন উত্তেজনাকর কোচ রোডসের কাছে। তিনি তো সাকিবের কাছে একটা আবদারই করে বসেছেন। যদিও তার মত ব্যক্তির ক্ষেত্রে এটা আবদার নয়, আদেশের সামিল। তিনি সাকিব আল হাসানকে বলে দিয়েছেন, ‘এখনই সময় বিশ্বকে দেখিয়ে দেয়ার যে, তুমি এক নম্বর। তুমি দেখিয়ে দাও।’
কার্ডিফের সোফিয়া গার্ডেনে আজ ছিল বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষ পাকিস্তান। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটির টস পর্যন্ত হলে না। শেষ পর্যন্ত ম্যাচ বাতিল করে দিতে বাধ্য হন রেফারি অ্যান্ডি পাইক্রফট। ওই সময়ই মিডিয়ার মুখোমুখি হন কোচ স্টিভ রোডস। তার কাছেই সাকিবের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়। স্টিভ রোডস তখন বাংলাদেশ দলের সহ-অধিনায়কের অবস্থা তুলে ধরেন মিডিয়ার সামনে।
রোডস সাকিবের শারীরিক অবস্থার কথা জানানোর পর বলেন, ‘একটি দুর্দান্ত বিশ্বকাপ উপহার দেয়ার জন্য পুরোপুরি প্রস্তুত সাকিব। আমি মনে করি, নিজেকে প্রমাণ করার জন্য একটা ভালো পয়েন্ট পেয়েছে সে। এবং আমার মনে হয়, সে নিজেও একই চিন্তা করছে। সে যে বিশ্বসেরা সেটা হয়তো ভুলে গিয়েছিল। তবে এখন সে এটা জানে যে, সে এখন বিশ্বসেরা। এটাই সে সত্যিকারার্থে নিজের কাছে রাখতে চায় সে। সারা বিশ্বের কাছে প্রমাণ করার সময় এসেছে যে সে কেন বিশ্বসেরা।’
