আজ চলচ্চিত্র অভিনেতা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের জন্মদিন। বিশেষ এই দিনে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানাচ্ছেন এ অভিনেতাকে। এর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে পরীমণির শুভেচ্ছা বার্তাটি।
জায়েদের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন হালের আলোচিত এ নায়িকা। দুই শিল্পীর মধ্যে সম্পর্কটাও তাই বেশ বন্ধুত্বপূর্ণ। জায়েদ খানকে উদ্দেশ্য করে ফেইসবুকে একটি শুভেচ্ছা বার্তা দিয়েছেন পরীমণি। গোনিউজের পাঠকদের জন্য সেই বার্তাটি তুলে ধরা হল…
ভাবছিলাম কি কি জানি লিখবো
অনেকগুলো সুন্দর সুন্দর লাইন…
আসলে কি জানিস, আমি আমার জীবনের কয়েকজন মানুষ পেয়েছি যাদের নিয়ে লিখতে গেলে ব্যাথা করে! তুইও যে সত্যি আমার এরকম কেউ সেটা এই কী-বোর্ড এ আঙ্গুল রাখার পর টের পেলাম।
মনে পড়ে গেল ২০১৪ সাল…
আমার জীবনের সব থেকে আপন মানুষটাকে হারিয়েছি আর সেদিনই তোকে পেয়েছি প্রিয়জন…
আমি তোকে হ্যাপি বার্থডে বলার আগে
একবার থ্যাংক ইউ বলতে চাইরে
তুই এভাবেই বেঁচে থাকিস খুব বেশি #প্রিয়জন হয়ে
আমার, সবার…
