`তুইও বিক্রি হয়ে গেলি` সায়নীকে শ্রীলেখা

ভারতের বিধান সভা নির্বাচনকে সামনে রেখে ঘটা করে যোগ দিচ্ছেন রাজনীতিতে। বুধবার সায়নী ঘোষসহ একদল টলিউড তারকা যোগ দিয়েছেন মমতা বন্দোপধ্যায়ের তৃণমূলে। এ নিয়ে অভিনেত্রী সায়নী ঘোষকে কটাক্ষ করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

সায়নীর তৃণমূলে যোগ দেওয়ার খবরের লিঙ্ক ফেসবুকে শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, `এটা আশা করিনি সায়নী, তুইও বিক্রি হয়ে গেলি, খেলতে নেমে গেলি? খুবই দুঃখজনক।`

বুধবার হুগলী জেলার ডানলপের মাঠে সভা করেন মমতা ব্যানার্জি। সেই মঞ্চ থেকেই সায়নী ঘোষ তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। সায়নীর পাশাপাশি অভিনেত্রী জুন মালিয়া, সুদেষ্ণা ঘোষ, মানালি দে এদিন তৃণমূলে যোগদান করেন।
বিয়ে আল্লা