শতাধিক হলে মুক্তির কথা ছিল। হল বুকিংও চলছিল। কিন্তু ঈদের মাত্র দুই দিন আগে ছবিটি সেন্সর পায়। তাই প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তাড়াহুড়া করে এত বড় বাজেটের ছবি মুক্তি দিতে চায়নি। তবে ঈদে ছবিটি মুক্তির কথা ছিল, তাই কথা রাখার জন্য একটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া
হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে বড় পরিসরে ছবিটি মুক্তি দেওয়া হবে। প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে শুনেছি, আগামী মাসের যেকোনো শুক্রবার মুক্তি দেওয়া হবে। গল্পনিভর্র বাণিজ্যিক ঘরানার ছবি। অ্যাকশন-রোমান্সে ভরপুর। আশা করছি, আমার জন্য নতুন কিছু হবে।
