বিপিএলের শিরোপা জয়ের লড়াইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নিয়েছে ঢাকা ডায়নামাইটস। শুক্রবার সন্ধ্যা ৭টায় হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়ায় বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনাল।
এতে ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে প্রতিপক্ষ কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ভারসাম্যপূর্ণ দুই দলই বোলিং, ব্যাটিং, ফিল্ডিং -তিন বিভাগেই সেরা। এই দুই দলেই সবচেয়ে বেশি অলরাউন্ডার। বিপিএলের মতো সেলিব্রেটি টুর্নামেন্টে শিরোপা জিততে হলে বিদেশি বড় তারকাদের সঙ্গে লোকালদের দাপটও লাগবে। এই দুই দলেই ‘দেশি-বিদেশি’ মিলে সুপার কম্বিনেশন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স=৪০/১ , ওভার= ৬ । এভিন লুইস=৬(আউট), তামিম=২০ , এনামুল হক বিজয়= ৯ ।

ঢাকা ডায়নামাইটস একাদশঃ সুনীল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, উপল থারাঙ্গা, কাজী অনিক, মাহমুদুল হাসান, রুবেল হোসেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস (অধিনায়ক), সামসুর রহমান, এভিন লুইস, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সঞ্জিত সাহা, ওহাব রিয়াজ।
