তামিম ইকবালের ব্যাটে যেন রানের ফোয়ারা ছুটছে। সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি। পরেরটিতে হাফসেঞ্চুরি। সেন্ট কিটসে তৃতীয় ও শেষ ওয়ানডেতে এসে আরও একটি হাফসেঞ্চুরি তুলে নিলেন টাইগার ওপেনার। যেটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৪৩তম।
সঙ্গী এনামুল হক বিজয় বল নষ্ট করে সাজঘরে ফিরেছেন। তামিম ইকবালও কিছুটা খোলসে ঢুকে গিয়েছিলেন। তবে রানের গতিটা ঠিকই সচল রেখেছেন দেশসেরা ওপেনার। ৬৬ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন তামিম।
সেন্ট কিটসে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। অপরদিকে, দুইটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বাদ পড়েছেন জেসন মোহাম্মদ আর আলজেরি জোসেফ। তাদের বদলে দলে ঢুকেছেন কাইরন পাওয়েল আর শেলডন কোট্রেল।
ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সংগ্রহ : ২০০/৪ (৩৯ ওভার) রিয়াদ ২৬ রান করে ব্যাট করছেন ও তামিম ১২৪ বল থেকে ১০৩ রানে মাত্র ফিরে গেলেন। আনামুল ১০, মুশফিক ১২ ও সাকিব ৩৭ রান করে আউট হয়েছেন। মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়ে আউট হন সাকিব।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, এনামুল হক, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, জেসন মোহাম্মদ, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রভম্যান পাওয়েল, দেবেন্দ্র বিশু, কেমো পল, অ্যাশলে নার্স, কটরেল।
