তরুণীকে আটকে রেখে ইয়াবা খাইয়ে ধর্ষণ করলেন দুই পুলিশ কর্মকর্তা

মানিকগঞ্জের সাটুরিয়ায় এক তরুণীকে ডাকবাংলোয় দুই দিন আটকে রেখে ইয়াবা খাইয়ে

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন- সাটুরিয়া থানায় উপ-পুলিশ পরিদর্শক সেকেন্দার হোসেন ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলাম। আজ শনিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে এ অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। পরে অভিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।