তথ্যমন্ত্রীর উপস্থিতিতে সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে এলেন বিসিবিএ

বিশ্বব্যাপী দিন দিন ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস, আকান্ত হয়েছে কয়েক লক্ষ মানুষ। বাংলাদেশেও হানা দিয়েছে এ ঘাতক ভাইরাস। মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় কোনো সাংবাদিককে চাকরিচ্যুত না করার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। একই সঙ্গে ঈদের আগে তাদের বকেয়া বেতন পরিশোধেরও দাবি জানান তিনি।

মঙ্গলবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সদস্যদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করে তিনি একথা বলেন। গণমাধ্যমকর্মীদের সুরক্ষার জন্য দেশবন্ধু গ্রুপ ৫০০ পিপিই ডিইউজের সদস্যদের জন্য প্রদান করে।

এছাড়া বাংলাদেশ-চীন বিজনেস্ এ্যাসোসিয়েশন (বি সি বি এ), ১০০ পিপিই, সহ উন্নত মানের ২০০ মেডিকেটেড স্যানিটাইজার ,৫০০সার্জিক্যাল মাস্ক্, ১০০ স্যাভলন সাবান , ২০০ মেডিক্যাল হ্যান্ড গ্লাভস প্রদান করে।

বাংলাদেশ-চীন বিজনেস্ এ্যাসোসিয়েশন(বি সি বি এ) ‘র পক্ষে প্রেসিডেন্ট জনাব যাদব দেবনাথ এর নেতৃত্বে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় আওয়ামীলীগ এর আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটি র সদস্য জনাব তরুণ কান্তি দাস (কান্তি), ও পরিচালক জনাব মোঃ সামসুল আলম মোল্লা সুরক্ষা দ্রব্যাদিগূলি সরাসরি তথ্য মন্ত্রীর হাতে তুলে দেন এবং তথ্যমন্ত্রী নিজেও ১০০ পিপিই ডিইউজেকে প্রদানের ঘোষণা দেন।

এসময় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বিসিবিএ ‘ এর কর্মকান্ডের প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, চীন উন্নয়নশীল বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় অংশীদার বন্ধুপ্রতীম দেশ এর একটি । এ ছাড়া বাণিজ্য, শিল্প, শিক্ষা ও প্রযুক্তি খাতে ও রয়েছে তাদের বিশাল অবদান। দু’ দেশের মধ্যকার বন্ধুত্ব রক্ষায় বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শকে মেনে চলে বি সি বি এ ‘ সবসময়েই সক্রিয় থাকতে চায়।

বিজনেস্ এ্যাসোসিয়েশন্ এর প্রেসিডেন্ট যাদব দেবনাথ এক সাক্ষাৎকারে বলেন, আমাদের সার্বিক অর্থনৈতিক ও স্বাস্থ্য ব্যবস্থার স্বল্পতা থাকা সত্বেও অন্যান্য অনেক বেশী উন্নত দেশের চেয়েও আক্রান্ত ও মৃতের সংখ্যা এখনও তুলনামূলক ভাবে কম, এর প্রধান কারণ, আমাদের আছে শেখ হাসিনার মতো একজন সৎ ও সাহসী সফল রাষ্ট্র নায়ক আর সাহসী মনোবল। মাননীয় প্রধানমন্ত্রী চীন এ করোনা যুদ্ধকালীন বিপদ গ্রস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে চিকিৎসার জন্য সুরক্ষা সামগ্রী পাঠিয়ে দু’দেশের মধ্যকার সূ-সম্পর্ক আরও ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর করেছেন। বিসিবিএ ওই সময়কালীন শুরু থেকেই বিভিন্ন সময়ে বাংলাদেশে গুরুত্বপূর্ণ সভা, সেমিনারের আয়োজন করে।

” চীন এ কোভিড – ১৯ ভাইরাস এর আক্রমণ ও আমাদের করণীয় ” শীর্ষক শিরোনামে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন সহ চীনা রাষ্ট্রদূত এর হাতে চীন দেশের করোনা আক্রান্তদের জন্যে সুরক্ষা সরঞ্জামাদি দিয়ে সাহায্য করা থেকে শুরু করে পশ্চিমাদের চীন বিরোধী মিথ্যা ও গুজব সংবাদ প্রেরণের মাধ্যমে চীনের নামে অপপ্রচার বন্ধের দাবিতে সোচ্চার ছিলো।

উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু , বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরল আহসান বুলবুল, সাবেক মহাসচিব ওমর ফারুক, আজকালের খবরের সম্পাদক ফারুক আহমেদ তালুকদার প্রমুখ।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এই দুর্যোগ মোকাবিলায় সাংবাদিক বন্ধুদের পাশে দাঁড়ানোর জন্য বিসিবিএ’ র নেতৃবৃন্দদের ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। এটা তাদের প্রাপ্য অধিকার। পরে দেওয়ার চেয়ে এখন দিলে কাজে লাগবে। আমরা সরকারের পক্ষ থেকে কিছু করার চেষ্টা করছি। সহসা সুখবর দেবো।

‘সাংবাদিক নেতাদেরর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। আমি মনে করি, যদি কোনো সুযোগ-সুবিধা দিতেই হয়, তা যারা চাকরিচ্যুত, বেতন পাচ্ছেন না নিয়মিত, তাদের প্রাপ্য।’

তিনি বলেন, বর্তমান এ মহামারিতে পুরো বিশ্ববাসী এখন অসহায়। একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে। এ শত্রু যে কীভাবে আমাদের আক্রমণ করছে এর ধারণাও আমাদের নেই। পৃথিবীর কোনো দেশ এর জন্য প্রস্তুত ছিল না। আমরা মানবজাতি গত কয়েক দশক ধরে ব্যস্ত ছিলাম নিজেদের লড়াইয়ে। অস্ত্র তৈরির লড়াইয়ে ব্যস্ত ছিলাম। স্বাস্থ্য সুরক্ষার জন্য কোনো ধরনের প্রস্তুতি ছিল না।

‘আমি আশা করি মিডিয়া কর্তৃপক্ষ যথাযথ স্বাস্থ্যসামগ্রী দিয়ে তাদের সাংবাদিকদের কাজে নিয়োজিত করবেন। তাদের কাছে আমার অনুরোধ, পর্যাপ্ত স্বাস্থ্যসামগ্রী দিয়ে যেন তাদের মাঠে নামানো হয়। তারা যদি স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ব্যবহার না করেন, তাহলে তাদের করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।’

পরে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সম্প্রতি বিএনপি নেতাদের বক্তব্য উদভ্রান্তের প্রলাপের মতো। বিএনপি যেভাবে কথাবার্তা বলছে, তারা কখন বলে বসেন যে করোনা ভাইরাসের জন্যও সরকার দায়ী, আমি সেই আশঙ্কা করছি৷ অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দশজন সদস্যের হাতে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী তুলে দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন।

উল্লেখ্য দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৮২২ জনে। গত ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হলেও এখন করোনাভাইরাসের কবলে গোটা বিশ্বই। বর্তমানে সবচেয়ে বেশি ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত সাড়ে ৪৩ লাখ। মৃতের সংখ্যা দুই লাখ ৯৩ হাজারেরও বেশি। তবে ১৬ লাখেরও বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।