তখন বয়স ছিল ১০

পর্নো দুনিয়ার সাড়া জাগানো নায়িকা সানি লিওন বর্তমানে নিয়মিত কাজ করছেন বলিউডে। তার করা ছবিগুলো ব্যবসা সফলতার দিক দিয়েও এগিয়ে রয়েছে। তবে ক্যারিয়ারের এ পর্যায়ে এসে এবার জানালেন তিনি প্রথম কবে নীল ছবি দেখেছিলেন সেই অভিজ্ঞতার কথা। সানি জানিয়েছেন, তখন তার বয়স ছিল দশ। সে সময়েই তিনি প্রথম পর্নো দেখেছিলেন। কেমন ছিল ওই অল্প বয়সে পর্নো দেখার অভিজ্ঞতা? এক বিনোদনমূলক ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে সানির প্রতিক্রিয়া, গা গুলানো ও বিদঘুটে।
পাশাপাশি সানি এ-ও বলেছেন, ওই বয়সে তার পক্ষে কল্পনা করাও অসম্ভব ছিল, একদিন তিনি নিজেও এই জগতের সঙ্গে যুক্ত হয়ে পড়বেন। সানি জানিয়েছেন, শিশু বয়সে কারও পক্ষে জানা সম্ভব নয়, সে আগামী জীবনে কী করবে।