ঢাকায় পৌঁছেই স্মিথ ছুটে গেলেন নাফিজা কামালের কাছে

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। আর প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছে সাবেক অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। কুমিল্লা ভিক্টোরিয়ানস হয়ে খেলবেন এই ব্যাটসম্যান। শুধু তাই নয় নিতে যাচ্ছেন দলের নেতৃত্ব।

আজ বিকাল ৭ টায় ঢাকা পৌছেছে স্টিভেন স্মিথ। আর ঢাকায় পৌছেই স্মিথ ছুটে গেলেন নাফিজা কামালের কাছে। আর তার সাথেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে তার ছবিসহ পোস্ট করেছে।

প্রথমে চার ম্যাচের পর থেকে খেলার কথা ছিল তার। কিন্তু এখন পূর্ণ সম্ভাবনা বিপিএলের প্রথম ম্যাচ থেকেই স্মিথকে পাবে কুমিল্লা। সময়ের অন্যতম সেরা ক্রিকেটারের নেতৃত্ব গুণ নিয়ে গোটা ক্রিকেট বিশ্ব পঞ্চমুখ। আর দলে পেয়েও স্মিথের ক্রিকেট মস্তিষ্ক ব্যবহারের চেষ্টা করবে না কুমিল্লা, তা কিছুটা অস্বাভাবিকই বটে।

দেশি- বিদেশি মিলিয়ে ব্যালান্সড একটা টিম কুমিল্লা। দেশিয়দের মধ্যে টাইগার ওপেনার তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাইফউদ্দিন, বিজয় ও রনিদের সাথে বিদেশি এভিন লুইস, স্টিভেন স্মিথ, শোয়েব মালিক, পেরেরা ও আফ্রিদিরা মিলে দারুণ একটা দল হবে কুমিল্লা।

ওপেনিংয়ে তামিমের সাথে লুইস থাকবে। তিনে থাকবে স্মিথ আর চারে ইমরুল কায়েস। তারপর থাকছে মালিক, বিজয় ও আফ্রিদি-সাইফরা।

পেস বোলিং ডিপার্টমেন্টে দেশীয়দের উপরই ভরসা করে থাকতে হবে কুমিল্লাকে। সাইফউদ্দিন, আবু হায়দার রনিরাই থাকবে এ জায়গায়।

কুমিল্লার দেশি খেলায়াড়:
তামিম ইকবাল (অধিনায়ক), ইমরুল কায়েস, সাইফ উদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, জিয়াউর রহমান, মোশাররফ রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান ও সঞ্জিত সাহা।