ট্রেনের লেডিস কামরায় মহিলাদের দেখিয়ে দেখিয়ে যুবকের হস্তমৈথুন, অতঃপর

একের পর এক অসভ্যতার নজির। প্রথমে বাসে, এর পরে দোকানের মধ্যে, এবার লোকাল ট্রেনের মহিলা বগিতে। সাম্প্রতিক কালের তিনটি ঘটনা যেন কলকাতার অসভ্য হয়ে ওঠাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

কয়েক মাস আগেই খাস কলকাতায় বাসের মধ্যে তরুণীকে দেখে হস্তমৈথুনের ভিডিও শোরগোল ফেলে দিয়েছিল গোটা রাজ্যে। তীব্র প্রতিবাদ ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই দিনই মূল অভিযুক্ত অসিত রাইকে গ্রেফতার করে পুলিশ।

এক কিছু দিন পরেই ফের একই রকম ঘটনার সাক্ষী হয় কলকাতা। বাঁশদ্রোণীর সেন্ট্রাল পার্ক এলাকায় একটি তরুণী পরিচালিত দোকানে এক যুবক আচমকাই ঢুকে যায় এবং জিনিসপত্র কেনার আছিলায় তরুণীকে দেখে হস্তমৈথুন শুরু করে দেয়। ভয়ে ওই তরুণী চিৎকার শুরু করলে ওই যুবক দোকান ছেড়ে পালিয়ে যায়। মেয়েটি ছবি তুলে নেয়। পরে সোনারপুর অঞ্চলের উদয়নপল্লি থেকে প্রসেন দাস নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

এবার শিয়ালদহ-বজবজ শাখার ট্রেনের মহিলা বগি। সেখানে লাল টি-শার্ট পরা এক যুবক একটি মেয়ের পাশের সিটে বসে হস্তমৈথুন করতে থাকে। উলটো দিকে বসা এক কলেজ ছাত্রী সেই অকর্মটির ভিডিও করে নেয়। এর পরে সেটা ফেসবুকে দিয়ে দিলে তা নিমেষে ছড়িয়ে পড়ে। বিতর্কের ভয়ে পরে সেই ছাত্রী ফেসবুক পোস্টটি ডিলিট করে দেয়। এখানে গোপনীয়তার স্বার্থে ওই ছাত্রীর পরিচয় গোপন রাখা হল

লোকাল ট্রেনে এক ভয়ানক ঘটনার সাক্ষী থাকলেন ২৩ বছর বয়সী এক মহিলা। ট্রেনের কামরায় তারই সামনে হস্তমৈথুন করে এক যুবক। পুলিশে অভিযোগের ভিত্তিতে পরে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অভিযোগের সত্যতা যাচাই করে। সেখানে পরিষ্কার দেখা যায় অভিযুক্ত প্যান্টের চেন খুলে হস্তমৈথুন শুরু করছে। অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৯ ধারায় ধৃতের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এই মাসেএই ধরনের এটি দ্বিতীয় ঘটনা। তবে এই ঘটনায় রেল স্টেশনগুলিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এই বছরের জুলাইয়ে একই ধরনের ঘটনা ঘটেছিল। ২২ বছরের মহিলা এই ধরনের ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থেকেছিলেন। ওই মহিলা পুরো ঘটনাই রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় দেন। সেই পোস্ট ভাইরাল হতেই পুলিশ সক্রিয় হয় এবং অভিযুক্তকে ছয় ঘণ্টার মধ্যে গ্রেফতার করে।

অক্টোবরের ১৯ তারিখ উবার চালক মহিলা যাত্রীর সামনে হস্তমৈথুন করেছিলেন। ওই অভিযোগকারী ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।