ট্রাম্পের সাবেক উপদেষ্টার কারাদণ্ড

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক সহকারী জর্জ প্যাপাডোপোলাসকে ১৪ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) কাছে মিথ্যা তথ্য দেয়ায় দায়ে তাকে এ সাজা দেয়া হয়েছে বলে আলজাজিরার খবরে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর সঙ্গে যোগসাজসে তার বিরুদ্ধে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের নেতৃত্বে তদন্ত চলছে।

জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি তদন্তে মিথ্যা তথ্য দেয়ায় যুক্তরাষ্ট্রের জেলা জজ র‌্যান্ডলফ মোস শুক্রবার পেপাডোপলাসের ১৪ দিনের সাজা ঘোষণা করেন।

ট্রাম্পের নির্বাচনী প্রচারে রুশ আতাঁত নিয়ে দেশটির বিশেষ কৌঁসুলি রাবার্ট মুলারের চলমান তদন্তের মধ্যেই এই প্রথম কোনো নির্বাচন কর্মকর্তা সাজার মুখোমুখি হয়েছেন।