সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে খেলছে টাইগাররা। আর ওয়ানডে সিরিজ শেষ হওয়ার আগেই টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল বিসিবি।
উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে গেল জুলাইয়ে ক্যারিবিয়ান সফরে থাকা আবু যায়েদ চৌধুরী রাহি ও মোসাদ্দেক হোসেন সৈকতকে দলের বাইরে রাখা হয়েছে।
দলে এসেছেন মোহাম্মদ মিঠুন। চলতি মাসের ১৭ তারিখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম সিরিজের প্রথম টি-টোয়েন্টি। বাকি দুটি ম্যাচ মিরপুর শের ই বাংলায় হবে ২০ ও ২২ ডিসেম্বর।
১৪ সদস্যের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধি), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (সহ অধি), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মো. মিঠুন, সাইফ উদ্দীন, আবু হায়দার রনি ও আরিফুল হক।
