টি-টোয়েন্টি মেজাজে তামিমের ফিফটি, ব্যর্থ সৌম্য-শান্ত

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ১১৭ রানে অল আউট করলো বাংলাদেশ। এতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৩১ রান। জয়ের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্টে সিরিজ হার এড়াতে জিততেই হবে টাইগারদের।

এমন সমীকরণ নিয়ে ব্যাট হাতে দলের ইনিংসের গোড়াপত্তন করতে আসেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। যেখানে শুরু থেকে উইন্ডিজ বোলারদের উপর চওড়া হোন তামিম ইকবাল।

এক পর্যায়ে টি-টোয়েন্টি মেজাজে ৯ চারে ৪৪ বলে খেলে ২৮ তম ফিফটি তুলে নেন তামিম। তবে আর ফিরে যান আরেক ওপেনার সৌম্য সরকার। ১৩ রান করে অধিনায়ক ব্রাওয়েটের বলে ফিরেন সৌম্য। ফিফটি হাঁকিয়েও দাঁড়াতে পারেননি তামিম। সেই ব্রাওয়েটের বলে ক্যাচ সহজ ক্যাচ দিয়ে ফিরেন। এরপর শান্ত ফিরেন ১১ রানে।

প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৭৮ /৩ ; জয়ের জন্যে প্রয়োজন ১৫৩ রান।