টাঙ্গাইলে বেশি দামে সিগারেট বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নেভি সিগারেট কোম্পানির গোডাউনে অভিযান চালিয়ে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বিপুল পরিমাণ নেভি ও শেখ সিগারেট জব্দ করে তা ধ্বংস করা হয়।

শনিবার (১৫ জুন) দুপুরে সিগারেটের ওই গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী পণ্যে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।