বিমান জা প্রতিনিয়তই এখন এই তথ্য প্রযুক্তির যুগে অন্যতম একটি জানবহন। তবে এই বিমান চালাতে গেলে দক্ষতা থাকতে হয় প্রচুর। একটু বেশকম হলেও হয় মারাত্মক সব দুর্ঘটনা।
টাঙ্গাইল মধুপুর উপজেলায় বিমান বাহিনীর প্রশিক্ষণের সময় এফ-৭ বিজি জেট ফাইটার বিধ্বস্ত বিমানের নিহত পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু (৪৪) বাড়ি পাবনার জেলার ঈশ্বরদী উপজেলার শেরশাহ রোডে।
নিহত পাইলট আরিফ আহমেদ দীপু ঈশ্বরদী উপজেলার মৃত আলতাফ হোসেন বিশ্বাসের একমাত্র পুত্র এবং পাবনার স্বনামধন্য শিক্ষাবিদ উপাধ্যক্ষ মনোয়ার হোসেন জাহেদীর জামাতা।
এ দিকে, নিহত আরিফ আহমেদ দীপুর মৃত্যুর খবর পেয়ে তার মা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। নিহত আরিফের চাচাতো ভাই আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, সামরিক বাহিনীর আনুষ্ঠানিকতা শেষে আরিফের মরদেহ ঈশ্বরদীর জগন্নাথ পুর গোরস্তানে দাফন করা হবে। অপরদিকে, আরিফ আহমেদ দীপুর মৃত্যুর খবরে পাবনায় সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
