টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ১৩ শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মোট ১৪ শিক্ষার্থীর বিরুদ্ধে। ১৪ শিক্ষার্থীর মধ্যে ১৩ শিক্ষার্থীকে ১ সেমিস্টারের জন্য বহিষ্কার ও ১ শিক্ষার্থীকে সংশ্লিষ্ট কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে।
আরো জানা যায়, ১ সেমিস্টারের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে ব্যবসায় প্রশাসন বিভাগের ১ শিক্ষার্থী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪ জন, গণিত বিভাগ থেকে ১ জন, ফার্মেসী বিভাগের ১, রসায়ন বিভাগের ২ শিক্ষার্থী, অর্থনীতি বিভাগের ১ শিক্ষার্থী, আইসিটি বিভাগের ২ জন ও ইএসআরএম বিভাগের ১ জনকে।
সংশ্লিষ্ট ১টি কোর্সের পরীক্ষা বাতিল হয়েছে এফটিএনএস বিভাগের ১ শিক্ষার্থীর।
১৩ শিক্ষার্থীকে একাডেমিক সব কার্যক্রম থেকে ১ সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে ও ১ শিক্ষার্থীকে ১টি কোর্সে ব্যাকলগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিভাগীয় পরীক্ষা কমিটি থেকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশক্রমে রিজেন্ট বোর্ডে এই সিদ্ধান্ত নিয়েছেন।
