টাকার প্রশ্নে ক্ষেপলেন অভিষেক, জানালেন আয়ের উৎস

৩ বছর ধরে কাজ পাচ্ছেন না, তাহলে ছুটি কাটাতে যান কীভাবে? এত টাকা আসে কোথা থেকে?’ সম্প্রতি এভাবেই অভিষেক বচ্চনকে কটাক্ষ করলেন নেটিজেনদের একাংশ। আর এতেই ক্ষেপে গিয়ে নিজের আয়ের উৎস জানালেন জুনিয়র বচ্চন।

সম্প্রতি রাশিয়ায় বাবা অমিতাভ বচ্চন এবং পরে স্ত্রী-কন্যার সঙ্গে লন্ডনে ছুটি কাটিয়ে মুম্বাইতে ফেরেন অভিষেক বচ্চন। এরপর থেকেই একাধিকবার কটাক্ষের মুখে পড়তে হয় অভিষেককে। ৩ বছর ধরে কোনো সিনেমায় কাজ করেননি, তা সত্ত্বেও কীভাবে এত বিলাসবহুলভাবে ছুটি কাটান অভিষেক? টুইটে সমালোচকদের এমন প্রশ্নের মুখে পড়েন অভিষেক।

তবে উত্তর দিতেও দেরি করেননি এ তারকা। পাল্টা টুইটে অভিষেক জানান, স্যার আমার ব্যবসা আছে, অভিনয় ছাড়াও আমি ব্যবসার সঙ্গে যুক্ত এমনকি ছবি প্রযোজনাও করি। এর মধ্যে খেলাও অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ প্রো-কাবাডি লিগে অভিষেকের নিজের একটি দল রয়েছে।

এদিকে সম্প্রতি লন্ডন থেকে মুম্বাই বিমানবন্দরে নামার পর, ঐশ্বরিয়ার সঙ্গে অভিষেকের ঝগড়া হয় বলে খবর প্রকাশিত হয়। সংশ্লিষ্ঠ সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর পরই ক্ষেপে যান জুনিয়র বচ্চন। তিনি বলেন, নির্ভুল খবর প্রকাশ করুন। এভাবে ভুল খবর পরিবেশন না করাই ভাল বলেও নিজের টুইটে মন্তব্য করেন অভিষেক।