ভারত-বাংলাদেশ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পায় ভারত। এরই ফলে সিরিজের শেষ ম্যাচ সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে।
আজ ১০ নভেম্বর নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ-ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।
এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ লিটন দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত/ মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান/তাইজুল ইসলাম।
ভারতের সম্ভাব্য একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋশভ পন্থ (উইকেটরক্ষক), শিভাম ডুবে, ক্রুণাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, খলিল আহমেদ/শার্দুল ঠাকুর।
